ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ৪:৯

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু রোগীদের খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক, প্রফেসর রিয়াজ মোবারক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আজহারুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা শিশু রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল