ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা


হারুনুর রশিদ মিয়া photo হারুনুর রশিদ মিয়া
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৩:৩৮

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভা জাতীয় প্রেসক্লাবে সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, "একটি বিশেষ মহল নির্বাচন বিলম্বিত করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে। কোনো অবস্থায় নির্বাচন বিলম্বিত করা যাবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে।" তিনি আরও অভিযোগ করেন, "তারা বিএনপির বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে। উপযুক্ত সময় আমরা এর কঠিন জবাব দিতে প্রস্তুত আছি।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, "একটি বিশেষ গোষ্ঠী তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, যা অত্যন্ত হীনমন্যতার পরিচয় বহন করে। তারা নির্বাচনকে ভণ্ডুল ও ক্ষতিগ্রস্ত করার জন্য নানা প্রকার অপচেষ্টায় লিপ্ত।" তিনি আরও যোগ করেন, "যারা তারেক রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় কটূক্তি করছে তাদের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তাদের এমন আচরণে দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টি হবে।"

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদকা শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, সাবেক সংসদ সদস্য শামিম কায়সার লিংকন প্রমুখ।

এমএসএম / এমএসএম

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম