ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ২:৪০

ভোলার লালমোহনে শাহাজান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সুদি কারবারিদের বিরুদ্ধে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজান মিয়া ওই গ্রামের ছফর আলী সর্দার বাড়ির মৃত মফিজ সর্দারের ছেলে। এদিকে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ভানু বিবি (মামলা নং-১১, তারিখ ১৫ সেপ্টেম্বর)।

মামলার বিবরণ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত ইমান আলী সর্দারের ছেলে মো. জাহাঙ্গীর সর্দারের ছোট ভাই মো. আলমগীর প্রবাসে থাকেন। গত কয়েক মাস পূর্বে ওই প্রবাসীর কাছ থেকে সুদে টাকা নেন নিহত শাহাজান মিয়ার ছোট ভাই আবুল কালাম। সুদের ওই টাকা সময়মতো পরিশোধ করতে না পেরে আরো এক মাস সময় চান ঢাকায় কর্মরত আবুল কালাম।

এদিকে সুদের টাকা ফেরত না পেয়ে বড় ভাই জাহাঙ্গীরের কাছে বিচার দেন প্রবাসী আলমগীর। তাই আবুল কালামের কাছ থেকে পাওনা টাকার বদলে তার ভাই শাহাজানের বসতঘরের পেছনে থাকা জমি দখলের পাঁয়তারা চালান জাহাঙ্গীর। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে মাটি কাটতে থাকেন জাহাঙ্গীর ও তার লোকজন। এতে বাধা দিতে গেলে বৃদ্ধ শাহাজান মিয়াকে মারধর করেন তারা। একপর্যায়ে হামলাকারীরা বৃদ্ধ শাহাজান মিয়াকে উপরে তুলে নিচে মাটিতে আছড়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্তে মামলা রুজু করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত