ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল : কাঞ্চন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১১:৫৮

সকাল থেকেই মল্লিক বাড়িতে সাজ সাজ রব। একগুচ্ছ উপহার, ফুল আর হাতে লেখা ভালোবাসায় ভরা চিঠি— কারণ আজ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। আর সেই বিশেষ দিনে স্ত্রীকে চমক দিতে ভোলেননি অভিনেতা কাঞ্চন মল্লিক।

জন্মদিন উপলক্ষে দুপুরে বাড়িতে ছিল এলাহি আয়োজন। মেন্যুতে ছিল ডাল, আলু ভাজা, ইলিশ, মাংস, আলু পোস্তসহ নানা পদ। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে আনন্দে কেটেছে দিনটি।

সামাজিক মাধ্যমে শ্রীময়ীর উদ্দেশে এক আবেগঘন চিঠি লিখেছেন কাঞ্চন। সেখানে তিনি লেখেন, “ক্লাস নাইনে পড়া মেয়েটা কখন যে প্রেমিকা থেকে স্ত্রী হয়ে কৃষভির মা হয়ে গেল বুঝতেই পারলাম না। এতটা পথচলা, এতটা পরিবর্তন শুধু চেয়ে চেয়ে দেখলাম - দেখলাম কিভাবে একজন বন্ধু - প্রেমিকা, স্ত্রী থেকে একজন দায়িত্বশীল মা হয়ে ওঠে। তুমি ভাল থেকো, সুস্থ থেকো, আমরা সবাই মিলে ঠিক এভাবেই এগিয়ে যাব ভবিষ্যতের দিকে। শুভ জন্মদিন শ্রীময়ী।”

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের আলাপ বহু বছর আগে, যখন শ্রীময়ী ক্লাস নাইনে পড়তেন। তখন যদিও প্রেমের সম্পর্ক ছিল না, তবে পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং গত বছর তারা বিয়ে করেন। বিয়ের কিছু মাসের মধ্যেই মা হন শ্রীময়ী। বর্তমানে ছেলে কৃষভিকে নিয়ে সুখের সংসার তাঁদের।

সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন সিনেমা ‘ভানুপ্রিয়া ভাতের হোটেল’-এর শুটিংয়ে কুলু-মানালিতে গিয়েছিলেন কাঞ্চন। সেই সফরে শ্রীময়ী ও তাদের সন্তানও সঙ্গে ছিলেন। শুটিং শেষে কলকাতায় ফিরে রথযাত্রার আনন্দে মেতে ওঠে মল্লিক পরিবার। আজ শ্রীময়ীর জন্মদিন ঘিরে সেই আনন্দের রেশ আরও বেড়েছে।

সমালোচনা আর ট্রোলকে পাশে সরিয়ে রেখে সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা থাকেন কাঞ্চন ও শ্রীময়ী। নানা আলোচনার মধ্যেও তাদের ভালবাসা ও উদযাপন থেমে থাকেনি। জন্মদিনেও তার প্রমাণ মিলল আরও একবার।

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি