ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১২:৪৫

জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (এমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫ উদযাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ২৯ জুন ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও কর্পোরেট প্রধান কার্যালয়ে দিবসটি যথাযথভাবে পালন করা হয়।

ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি বলেন, “এমএসএমই খাতের বিকাশে ব্যাংকের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে এবং উদ্যোক্তাদের সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।”

“এসএমই শক্তি, উন্নয়নের ভিত্তি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এমএসএমই খাতে বিশেষ অবদানের জন্য নারী উদ্যোক্তা আফসানা আসিফ শমা, সিইও, এক্সিস বাংলাদেশ এবং স্টার্ট-আপ উদ্যোক্তা মাসরুর হোসাইন সুহৃদ, ব্যবস্থাপনা পরিচালক, আই পেইজ বাংলাদেশ লিমিটেড-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার ও উদ্যোক্তা আসিফ ইকবাল, ফেব্রিক লাগবে লিমিটেড-এর সিইও মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের এই আয়োজন উদ্যোক্তাদের মাঝে নতুন অনুপ্রেরণা সঞ্চার করবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন