ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি: নোয়াখালীতে বিক্ষোভ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ২:৮

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভকালে বক্তব্য দেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এবং এসএইচবিও-এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চালের ভরা মৌসুম হলেও দেশে বর্তমানে চালের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে এবং চলমান মূল্যস্ফীতি তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তারা উল্লেখ করেন, গত কয়েক মাসে দেশে আমন ও বোরো ধানের ভালো উৎপাদন হলেও কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে, একটি গোষ্ঠী কৃষিপণ্যের সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের লাভবান করছে। এই পরিস্থিতিতে বক্তারা কৃষি সংস্কার কমিশন গঠন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ

গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা

৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি