ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

যমুনা ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৩:১০

যমুনা ব্যাংক পিএলসি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১ জুলাই ২০২৫ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং দক্ষতা নিয়ে তিনি যমুনা ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যুক্ত হয়েছেন।

যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি ২০১৫ সাল থেকে সিটি ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর)—এই পদে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এ হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এ (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন।

শিক্ষাক্ষেত্রেও তিনি একজন মেধাবী ও কৃতী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন, যেখানে তিনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এ মেজর করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলমের এই নিয়োগ যমুনা ব্যাংক পিএলসি’র নেতৃত্ব কাঠামোকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে উদ্ভাবন, টেকসই অগ্রগতি ও গ্রাহকসেবায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে অভিজ্ঞ ও গতিশীল পেশাদারদের সম্পৃক্ত করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন