ন্যাশনাল ব্যাংকের নতুন ক্যাম্পেইন ‘উত্তরণ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
আমানত সংগ্রহ, ভোক্তা অর্থায়ন এবং ক্রেডিট কার্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘উত্তরণ – ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনটি শুরু হয়, যা আমানত সংগ্রহসহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবা নিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ। তিনি জানান, সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ইমরান আহমেদ আরও বলেন, "দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এই সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে, এখনো সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে। সেই আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি ‘উত্তরণ’ ক্যাম্পেইন—যার লক্ষ্য হলো, আরও ব্যাপকভাবে গ্রাহকসেবা পৌঁছে দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মিল্টন রায় সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে ব্যাংকের সকল শাখা ও উপশাখা ব্যবস্থাপকসহ আঞ্চলিক প্রধানগণ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন