ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:১০

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরে ডুবে জুনায়েদ ও ইয়াসিন নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার (১ জুলাই) দুপুরে। জুনায়েদ সিদ্দিকুর রহমানের ছেলে এবং ইয়াসিন রাসেল হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল জুনায়েদ ও ইয়াসিন। খেলতে খেলতে জুনায়েদ হঠাৎ পুকুরে পড়ে গেলে, ইয়াসিন তাকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাসকিয়া সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার