গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে রান্নাঘরে জ্বলন্ত লাকড়ির আঘাতে মদিনা (২) নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিপলা গ্রামে এ ঘটনা ঘটে। মদিনা ওই গ্রামের আব্দুস সামাদের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে ছিল শিশু মদিনা। এ সময় চুলার ভেতরে থাকা বাঁশের লাকড়ি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জ্বলন্ত বাঁশের লাকড়ির একটি অংশ ছুটে এসে শিশুটির বুকে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ছোট্ট শিশু কন্যার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি