নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
নরসিংদী সদরে রিজভী (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিশ সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে, পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ