ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:৫৩

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর জন্য এক হাতুড়ে চিকিৎসকের ‘ভুল চিকিৎসা’কে দায়ী করছেন পরিবারের সদস্যরা। সদর উপজেলার কালিরতবক গ্রামের বাসিন্দা বায়জিদ (১৩) নামের ষষ্ঠ শ্রেণির ছাত্রটি রবিবার রাতে মারা যায়।

পরিবারের দাবি, টানা চার দিন জ্বরে ভোগার পর শিশুটিকে চরকগাছিয়া এলাকার চিকিৎসক পরিচয়ধারী বিধান রঞ্জন সরকার-এর কাছে নেওয়া হয়। তিনি কোনও পরীক্ষা ছাড়াই অ্যান্টিবায়োটিক দেন। ওষুধ খাওয়ার পর রাত আড়াইটার দিকে বায়জিদের মৃত্যু হয়।

এর আগের দিন শনিবার বরগুনা পৌর শহরের ফার্মেসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ভুয়া চিকিৎসককে আটক করা হয়। এদের মধ্যে তিনজন—জাহাঙ্গীর হোসেন, ইদ্রিস মিয়া এবং বিধান রঞ্জন সরকার—অপরাধ স্বীকার করায় তাঁদের মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

শিশুটির বাবা মামুন মুসল্লী বলেন, "টেস্ট করতে বলেছিলাম, সে বলেনি লাগবে না। ওষুধ খাওয়ার পর আমার ছেলে মারা গেল।"

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার এস এম শামসুল আরিফিন বলেন, বরগুনা এখন ডেঙ্গুর রেড জোন। এখানে অপ্রশিক্ষিত কারও অ্যান্টিবায়োটিক দেওয়া বিপজ্জনক।

ডিবি পুলিশের ওসি মো. ইকরাম হোসেন জানান, রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তারি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, এবং মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার