ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৪:৫৬

আগামী ৬ জুলাই ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫। এই অনুষ্ঠানকে ঘিরে ডিএসইসি সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ। মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, এবং ডায়মন্ড সিটিসহ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ডগুলো এই আয়োজনের স্পন্সর হিসেবে থাকছে।

এই ফ্যামিলি ডে-তে থাকছে চমকপ্রদ র্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডির সৌজন্যে একটি মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়াও রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স-এর সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট, গ্রীস্টারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা যুগল প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ঘুরে দেখার যুগল হেলিকপ্টার রাইড টিকিট। র্যাফেল ড্রতে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার থাকবে, যা পরে জানানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি বিনোদনমূলক আয়োজন নয়; এটি সাব-এডিটরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও পরিবারভিত্তিক সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল সদস্যকে ২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত তারিখের পরে কোনো রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশন শেষে ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে কুপন সংগ্রহ করতে হবে।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্যামিলি ডে হবে পরিবার-সমেত একটি প্রাণবন্ত দিনযাপনের উপলক্ষ্য, যেখানে থাকবে বিনোদন, পুরস্কার এবং সৌহার্দ্যের এক অপূর্ব সম্মিলন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)