দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি
পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। তিনি উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন তার বাসায় এই ডাকাতি হয়।
জানা গেছে, গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে ওই পাকা ভবনে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে মারধর করে হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, ব্যাংকের কাগজপত্র, চারটি মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খান জানান, তার ভাই-বোন, মেয়ে এবং ভাইদের স্ত্রীদের স্বর্ণালঙ্কার তার স্ত্রীর কাছে গচ্ছিত ছিল, যা সব মিলিয়ে সাড়ে ২৭ ভরি। এর সঙ্গে নগদ পাঁচ লক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে।
ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯-এ ফোন করলে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতচক্র পালিয়ে যায়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন দৈনিক সকালের সময়কে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত