নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হেফাজত থেকে গোপনে সরিয়ে রাখা ৫২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে শিবপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিনের বাসা থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
জানা গেছে, পূর্বে হস্তান্তরিত অর্থের বিষয়ে অভিযোগের ভিত্তিতে মনোহরদী পৌরসভার নামাপাড়া চন্দনবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে অফিস সহকারী আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং শিবপুর থানার খড়িয়া গ্রামে জাকির হোসেনের ছেলে আশিক ভূইয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তুহিন তার বাসায় টাকা থাকার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ তার দেয়া তথ্যানুযায়ী অভিযানে গিয়ে সেখান থেকে ৫২ লাখ টাকা উদ্ধার করে।
শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অর্থের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লিখিত এজাহার দাখিল করেছেন। যেহেতু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত, তাই এজাহারটি দুর্নীতি দমন কমিশনের গাজীপুর কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ