ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এভসেকের নতুন ইউনিফর্ম ও কার্গো ফ্লাইট রুটের উদ্বোধন করলেন বেবিচক চেয়ারম্যান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১২:৫৩

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ তাদের অধীনস্থ এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর জন্য নতুনভাবে প্রণীত ইউনিফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একই অনুষ্ঠানে সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করা হয়। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্বোধন করেন।

এভসেকের নতুন ইউনিফর্ম: নতুন ইউনিফর্মটি আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারিত্বের ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে। বেবিচক কর্তৃপক্ষ আশা করছে, এর মাধ্যমে এভসেক সদস্যদের উপস্থিতি আরও আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দৃশ্যমান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন সদস্যগণ, এভসেকের সদস্যবৃন্দ এবং বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, "বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন। নতুন ইউনিফর্মের মাধ্যমে আমরা তাদের মধ্যে আরও পেশাদারিত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাতে চাই।"

অনুষ্ঠানে নতুন ইউনিফর্ম পরিহিত একটি এভসেক সদস্যের ডেমোনস্ট্রেশন দল আনুষ্ঠানিক প্রদর্শন করে। এই নতুন ইউনিফর্ম চালুর মধ্য দিয়ে দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো রুট: একই অনুষ্ঠানে সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করা হয়। এই রুটের আওতায় আজ, ১ জুলাই ২০২৫ থেকে সেন্ট্রাল এয়ারলাইন্স প্রতি সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।

বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে এই ফ্লাইট চালু করা হয়েছে। নতুন রুটে তৈরি পোশাক, এক্সেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল খাতের কাঁচামালসহ রপ্তানিযোগ্য কাঁকড়া, ইল মাছ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হবে।

কর্তৃপক্ষ মনে করছে, নতুন এই কার্গো রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন আরও সময়নিষ্ঠ, নিরাপদ ও কার্যকর হবে। এতে বাংলাদেশের রপ্তানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন