নরসিংদী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে ঝুঁকি, মরিচা ধরে খসে পড়ছে অংশ; বড় দুর্ঘটনার আশঙ্কা
নরসিংদী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন অংশে মরিচা ধরে খসে খসে পড়ছে লোহার পাত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওভারব্রিজটি যেকোনো সময় বিভিন্ন জায়গায় ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা চলাচল করেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের বিভিন্ন স্থানে মরিচা ধরলেও রেল কর্তৃপক্ষ কোনো সংস্কার বা নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়নি। একাধিকবার অভিযোগ করেও কোনো কাজ হয়নি। ব্রিজের নিচে খসে পড়া লোহার পাতের অংশ ইতিমধ্যেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার সন্তান এই ব্রিজ দিয়েই স্কুলে যায়। প্রতিদিন বুক ধকধক করে। আমরা চাই দ্রুত এই ব্রিজটি সংস্কার করা হোক।
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমার নজরে ছিল না। আপনারা যেহেতু জানিয়েছেন, আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, ঝরে যেতে পারে মূল্যবান প্রাণ। তাই দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ