গোবিপ্রবি রেডিওর নতুন কমিটি ঘোষণা: সভাপতি সানজিদা মীম, সম্পাদক ফয়েজ উল্লাহ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সংগঠন গোবিপ্রবি রেডিও ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত ১লা জুলাই ২০২৫ তারিখে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সানজিদা আরমিন মীম সভাপতি এবং ফয়েজ উল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গোবিপ্রবি রেডিও একটি অলাভজনক, অরাজনৈতিক এবং শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নিজস্ব কণ্ঠস্বর প্রকাশ এবং নেতৃত্বগুণের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়েই সংগঠনটি নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করে শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, বরং পুরো গোপালগঞ্জ জেলায় এবং এর বাইরেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। সমাজসেবামূলক কাজ, অনলাইন অনুষ্ঠান এবং অফলাইন আয়োজনের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই শিক্ষার্থীদের অন্যতম পছন্দের ও বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
এই অল্প সময়েই গোবিপ্রবি রেডিও ১৫০টিরও বেশি অনলাইন ও অফলাইন ইভেন্ট আয়োজন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
শিক্ষামূলক আলোচনা
ক্যারিয়ার বিষয়ক সেশন
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন
সমাজসেবামূলক কার্যক্রম
এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটির অধীনে সংগঠনটি আগামীতেও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
নবনির্বাচিত সভাপতি সানজিদা বলেন, "এই দায়িত্ব পাওয়াটা গর্বের, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো দায়বদ্ধতা - শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে আরও উচ্চতায় তুলে ধরার। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে কাজ করলে আরও বড় কিছু গড়ে তুলতে পারব।"
এছাড়া সাধারণ সম্পাদক ফয়েজ বলেন, "গোবিপ্রবি রেডিওর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সম্মান ও চ্যালেঞ্জ। এই প্ল্যাটফর্মকে আরও সংগঠিত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেন সবাই মিলে আরও শক্তিশালী একটি টিম হিসেবে এগিয়ে যেতে পারি, সেটাই আমার লক্ষ্য।"
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের উপদেষ্টামণ্ডলী আশাবাদ প্রকাশ করেছেন যে, এই প্ল্যাটফর্ম আগামী দিনে গোবিপ্রবির শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে প্রতিনিধিত্ব করবে।
এমএসএম / এমএসএম
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু