নরসিংদীতে র্যাব-১১ এর অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব মোড় এলাকায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর অভিযানে ১১ কেজি শুকনো গাঁজা ও দুটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম জাহিদ (২১), পিতা- মো. দুলাল মিয়া, মাতা- জামেনা বেগম, সাং- গোতাশিমলা, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর। বর্তমানে সে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আবু সাঈদের বাজার এলাকায় খলিল মাস্টারের বাড়িতে বসবাস করছিল।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল সাহেপ্রতাব মোড়ে অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, নিয়মিতভাবে গাঁজা সংগ্রহ করে নরসিংদীসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ক্যাম্প কমান্ডার জুয়েল রানা, পিপিএম-সেবা, (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব-১১ “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে র্যাব-১১ এর অভিযানে ১৩১ জন চাঞ্চল্যকর মামলার আসামি, ১৫ জন আরসা সদস্য, ১৪২ জন হত্যা মামলার আসামি, ৬০ জন ধর্ষণ মামলার আসামি, ১৯ জন অস্ত্র মামলার আসামি এবং ৩৩৪ জনের বেশি মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এছাড়া ৯২টি অস্ত্র, ১,২৯৩ রাউন্ড গুলি, ৫৪ জন অপহরণকারী, ৬৬ জন ছিনতাইকারী ও ডাকাত, ৩৮ জন জেল পালানো আসামি এবং প্রতারণার মামলায় ১৩ জনসহ প্রায় ৩৫০ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত তথ্য র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা, পিপিএম-সেবা (সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ