ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে দীর্ঘ সাত মাস ধরে এক পরিবার একঘরে


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৫৭

বগুড়ার নন্দীগ্রামে এক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী মাতব্বরদের বিরুদ্ধে। যার কারনে পরিবারটি সামাজিক সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে অসহায় জীবন যাপন করছেন। ঘটনাটি নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামে। আর ভুক্তভোগী একঘরে পরিবারটি হলো, ফোকপাল গ্রামের মৃত ভিটু প্রাং এর ছেলে মো, আহসান হাবীব ওরফে লব-প্রামানিকের পরিবার। এই ঘটনায় বুধবার (২ জুলাই) ৪জন মাতব্বরের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ৭ মাস পূর্বে একঘরে পরিবারের ২ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রামের মাতব্বর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন একঘরে পরিবারের প্রধান মো, আহসান হাবীব ওরফে লব। এ বিষয়টি গ্রাম্য শালীশের মাধ্যমে মিমাংসার প্রস্তাব দেন গ্রামের অন্যান্য মাতব্বর সহ কিছু গ্রামবাসী। তবে শালীস মিমাংসায় উপস্থিত হননি মো, আহসান হাবীব লব ও তার পরিবার। এতে গ্রামের মাতব্বররা ক্ষিপ্ত হোন এবং গ্রামবাসীকে পরিবারটির সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার  আদেশ দেন। যার ফলস্রুতিতে পরিবারটি এখন একঘরে।

এ বিষয়ে একঘরে পরিবারটি জানান, গ্রামের কোন আচার অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হয়না, সামাজিক কোন কাজে অংশ নিতে দেয়না, আমাদের পারিবারিক কোন কাজে কেউ সহযোগীতা করতে চাইলে তাকেও একঘরে করে রাখার হুমকি দেওয়া হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের পরিবার একঘরে হওয়ার কারনে গত কুরবানী ঈদে সমাজের পক্ষ থেকে আমাদের পরিবারকে কোরবানীর মাংসও দেওয়া হয়নি। এবিষয়ে গ্রামের মাতব্বর সহ একাধীক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্তদের কোন মন্তব্য পাওয়া যায়নি।উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ লায়লা আঞ্জুমান বানু'র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির