মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মশালা
দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তারা উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, আজ ২ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক 'তারুণ্যের উৎসব-২০২৫' শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগের ওপর বিশেষ আলোচনা এবং অগ্নি নির্বাপণের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নিতে ১৬১১১ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন