ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যা পৌরসভার ২২ কোটি টাকার বাজেট ঘোষণা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৪:৫০

ডামুড্যা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) দুপুরে পৌরসভা হলরুমে পৌর প্রশাসক নাসরীন বেগম সেতু ২২ কোটি ০৯ লক্ষ ২০ হাজার টাকার এই বাজেট ঘোষণা করেন।

পৌর প্রশাসক তার বক্তব্যে জানান, বর্তমান বাজেটে উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ১৯ কোটি ২০ লক্ষ টাকা এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ কোটি ৮৯ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পৌরসভার আয় দিয়ে ধাপে ধাপে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

পৌর প্রশাসক নাসরীন বেগম সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক, উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল রহমান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইদ্দিস আলী, উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন, সহকারী কর নির্ধারক তুষার কান্তি দাস সহ পৌর কর্মকর্তারা।

এ সময় পৌর প্রশাসক নাসরীন বেগম সেতু পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও মানসম্পন্ন সেবা দেওয়ার দিকে লক্ষ্য রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি আরও জানান, পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু নতুন প্রকল্পও গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের