ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দের প্রত্যন্ত গ্রামাঞ্চলের আলাউদ্দিন সরকারের মুয়াজ্জিন হওয়ার গল্প


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ৪:৪৬

মো. আলাউদ্দিন সরকার বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট মুরিদান। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের সাথে ট্রেনিং করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখন তার বয়স প্রায় ৮০ বছর। ৬ সন্তানের জনক তিনি। ছেলে-মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে। এখন এই বৃদ্ধ বয়সে নাতি-নাতনিদের নিয়ে সুখেই দিন কাটছে তার।

তিনি এই বৃদ্ধ বয়সে দৌলতদিয়া ইউনিয়ন এলাকার ৮নং ওয়ার্ডের জিতু মাতব্বরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। নামাজ আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছেন সময়মতো। তার কণ্ঠে আজানের ধ্বনি অনেক মধুর।

এলাকার কয়েকজন মুসল্লির সাথে কথা হলে তারা জানান, আলাউদ্দিন সরকার একজন পরহেজগার মানুষ। বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট মুরিদান। হুজুর পাকের দোয়া আছে তার প্রতি। তিনি কখনো মিথ্যার আশ্রয় নেন না। সত্যপথে চলেন সব সময়।

আলাউদ্দিন সরকার জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধুর ডাকে এই বাংলার মানুষকে মুক্তি করার লক্ষ্যে আমরা একঝাঁক তরুণ সে সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি হয়তো মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পা‍ইনি, তবে বুকভরা আশা নিয়ে ‍আছি, যেন যে কোনো সময় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাব। এখন আমি একটা মসজিদের মোয়াজ্জিন হিসেবে কাজ করছি। তবে অনেক ভালো আছি। 

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন