ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোবিপ্রবির সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের দ্বায়িত্বে শাহাজান,আকাশ


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১১:২১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (গোবিপ্রবি’র) সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ শাহাজান ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন একই বিভাগ ও সেশনের আকাশ মন্ডল।

৩ই জুলাই বৃহস্পতিবার এসোসিয়েশন এর সভাপতি সাধারণ সম্পাদক এবং শিক্ষক উপদেষ্টা মন্ডলীদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে আংশিক কমিটি দিয়েছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি পূনাঙ্গ করার নির্দেশনা দেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ শাহাজান ইসলাম বলেন, “একই সুতোয় গাঁথা মোরা প্রানের সাতক্ষীরা” এই প্রতিপাদ্য কে মাথায় রেখে ও অন্তরে ধারন করে সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সকল সিনিয়র জুনিয়রদের সাথে নিয়ে আমরা সুন্দর একটি বন্ধন গড়তে চাই। শিক্ষক উপদেষ্টা ও সাবেক সভাপতি, সাধারন সম্পাদক, বন্ধু- বান্ধবী এবং সকল জুনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের বিপদে আপদে আমি সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবো। এসোসিয়েশনকে গতিশীল করার জন্য  সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সকলের  সহযোগিতা চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ মন্ডল বলেন, “সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের সেক্রেটারি নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের ও দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। এই সংগঠনটি আমাদের জেলার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও সহযোগিতার একটি মজবুত সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমি আমার সকল সিনিয়ার, জুনিয়ার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ, যারা আমার উপর আস্থা রেখেছেন। বিশেষভাবে আমাদের সম্মানিত শিক্ষক ও অভিভাবকসদৃশ স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁদের দিকনির্দেশনা ও উৎসাহ ছাড়া এটা সম্ভব হতো না। সবাইকে নিয়ে একসাথে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তোলাই আমার অঙ্গীকার।”

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা