ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, সম্পাদক মহসিন উদ্দিন গাজী

মারুকা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ৩:৫২

মারুকা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিয়াজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন উদ্দিন গাজী।

গত বৃহস্পতিবার, ৩ জুন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তারা আনন্দ মিছিল ও নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উল্লাস প্রকাশ করেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল মেম্বার, যিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে এই কমিটি ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে সহায়ক হবে। দাউদকান্দি উপজেলা বিএনপির একাধিক নেতা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই নেতৃত্ব ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার