ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চবিতে হত্যাচেষ্টা আসামির পদোন্নতির বোর্ড গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ৪:১৫

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিতর্কিত শিক্ষক এবং হত্যাচেষ্টা মামলার আসামি ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য বোর্ড বসার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এ সময় উপাচার্যকে (ভিসি) হুঁশিয়ার করেন এবং এই সিদ্ধান্তকে 'শহীদদের রক্তের আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা' বলে দাবি করেন। বিক্ষোভকালে "একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর", "লীগের ঠিকানায় ক্যাম্পাসে হবে না", "কুশল বরণের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না", "লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে" সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, "প্রশাসনের এ রকম সিদ্ধান্ত আসলে লজ্জাজনক। ভুলে যাবেন না এখন জুলাই চলতেছে, এ জুলাইতেই আমরা হাসিনাকে বিদায় দিয়েছি। দায়িত্ব পালন করতে না পারলে আসন ছেড়ে চলে যান।"

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর হেফাজত ইসলামের কর্মী এনামুল হককে আদালত প্রাঙ্গণে হামলা করার মামলার ২০তম আসামি হলেন কুশল বরণ চক্রবর্তী।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য