ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৪-৭-২০২৫ রাত ১০:৩

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর সঙ্গে হোটেল সারিনার, ক্রেডিট কার্ড সেবা সংক্রান্ত সুবিধা প্রদানের জন্য একটি কৌশলগত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তি স্বাক্ষর  অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং হোটেল সারিনার মহা-ব্যবস্থাপক  জনাব চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ হোটেল সারিনায় বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে রুম, রেস্টুরেন্ট এবং অন্যান্য পরিষেবার উপর বিশেষ ছাড়। এছাড়াও বছরব্যাপী 'বাই ওয়ান, গেট ওয়ান' অফারও পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) জনাব ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জনাব জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান, হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর জনাব সাইয়্যেদ মেহরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীগণ।

এই চুক্তির আওতায়, প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন‍্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন