তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সমর্থন আদায়ে নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গত শুক্রবার (৪ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চলে। কার্যক্রমের অংশ হিসেবে তিনি প্রথমেই উড়াদিঘী বাজার থেকে শুরু করে তেগরিয়া বাজার, সেম্পুনি বাজার এবং ফকিরের বাজারে তৃণমূল জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এস এম মুসা, জেলা কৃষকদলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রাজ্জাক, শফিউল আলম খান, বারহাট্টা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লাক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান, শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী, সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বারহাট্টা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত