"বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য": ডামুড্যায় জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত
"বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য" এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা যুব জামায়াতের উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয়।
অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলার আমির অধ্যক্ষ আব্দুর রব হাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মির্জা গালিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য কে.এম. মুকবুল হোসাইন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা: মো: সিদ্দিকুর রহমান, সিটি ইউনিভার্সিটির ডিন, ব্যবসায় ও অর্থনীতি অনুষদ ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ জুলফিকার হাসান, শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াস কাজী, জামায়াতে ইসলামী নেতা ডাঃ মোঃ লুৎফর রহমান সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের