সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২
বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে ১০পিস ইয়াবা, ৩ পিস ট্যাপেন্টাডল ও গাজাসহ তাদের আটক করা হয়।
সেনাবাহিনীর বোদা ও দেবীগঞ্জ ক্যাম্পের সমন্বয়ে দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ ও বোদা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম।
আটককৃতরা হলেন ময়দানদিঘী ইউনিয়নের মলানীপাড়া গ্রামের মৃত সাতালু চন্দ্র ঘোষ এর পুত্র কৈলশ চন্দ্র রায় (৩০) ও ময়দানদিঘী বাজার গ্রামের তছির উদ্দীনের পুত্র ফারুখ ইসলাম (৩৪)।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, সেনাবাহিনীর টহল টিম তাদের মাদকসহ আটক করে খবর দিলে পুলিশের একটি টিম তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে সুকৌশলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান