ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২৫ রাত ৮:৮

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে মিরপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম।
মিরপুরের সাউথ এশিয়ান স্কলার অ্যান্ড কলেজে মাসব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিস্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী, সাবেক সদস্য রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহসিন সিদ্দিকী রনি, শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম ফয়সাল, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মওদুদ আহমেদ সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা জনাব মোস্তফা জগলুল পাশা পাপেল তার বক্তব্যে বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় অসহায় দুস্থ মানুষদের পাশে আছি এবং থাকব। আমাদের এই মেডিকেল ক্যাম্প আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা তথা জাতীয়তাবাদী দল গণতন্ত্রের দল, গণতন্ত্রের কথা বলি।" তিনি আরও বলেন, "দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় আগামী গণতন্ত্রের অগ্রযাত্রার সকল তথ্য তুলে ধরা হয়েছে এবং আমরা এই ৩১ দফা নিয়ে কাজ করে যাচ্ছি।"

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)