ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি করে সালিশ বাণিজ্য বা সন্ত্রাস-চাঁদাবাজির কোনো সুযোগ নেই


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:২৬

নোয়াখালী জেলা বিএনপি দাবি করেছে যে, একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের বিরুদ্ধে অন্যায় ও অপ-প্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে। জেলা বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সালিশ বাণিজ্য, দখলদার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলটি জেলায় সন্ত্রাস, চাঁদাবাজ, দখল ও লুটপাট নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

রবিবার (৬ জুলাই, ২০২৫) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন দলটির নেতারা।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি

বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি

কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ

গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা

৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি