নরসিংদীতে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি: ক্রেতারা দিশেহারা
নরসিংদীর বিভিন্ন বাজারে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে তিনগুণ। মাত্র দুই-তিন দিন আগেও যে কাঁচা মরিচ খুচরা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটিই আজ রোববার (০৬ জুলাই) খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।
জেলার ভেলানগর, বটতলা, ব্রাহ্মন্দী এবং পলাশ উপজেলার চর্ণগরদী সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বাজারে আসা ক্রেতারা জানাচ্ছেন, হঠাৎ করে মরিচের এমন চড়া দামে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। একজন ক্ষুব্ধ ক্রেতা বলেন, এক কেজি মরিচ কিনতে গিয়ে এখন প্রায় সবজির সমান টাকা গুনতে হচ্ছে। এটা একপ্রকার ঠকাই।
বিক্রেতারা অবশ্য বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে, যার ফলে দাম বেড়েছে। ভেলানগর বাজারের এক বিক্রেতা জানান, বৃষ্টির কারণে খেত থেকে মরিচ উঠছে কম, তাই পাইকারি বাজারেই দাম বেশি। আমরা তো লোকসানে বিক্রি করতে পারি না।
তবে অনেক ক্রেতা এ দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, প্রতি বছরই এমন সময়ে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছেমতো দাম বাড়ানো হয়। এসময় কেউ কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার দিকেও ইঙ্গিত করেন।
এদিকে বাজারে মরিচের লাগামছাড়া দামে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্রেতারা।
নরসিংদীর সচেতন মহল বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এই ধরনের অস্থিতিশীলতা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied