পলাতক আলীগ নেতা পেলেন ৪৫ কোটি টাকার স্থল বন্দরের কাজ
পলাতক আওয়ামীলীগ নেতা পেলেন স্থলবন্দর কর্তৃপক্ষের ৪৫ কোটি টাকার ২০৯ জন লোক নিয়োগের কাজ। এ অবস্থায় বিদেশে বসেই আওয়ামীলীগ নেতা দেশে দুই শতাধিক লোক নিয়োগ করে সারাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিচালনার কাজ করাবেন। এ ঘটনায় সংশ্লিষ্ঠ সকল মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিভাবে এমন অনিয়ম হলো জানতে চাইলে স্থলবন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মানজারুল মান্নান বলেন, এটা তিনি জানেন না। টেন্ডার ইভাল্যুয়েশন কমিটি যাদেরকে ভাল মনে করেছে তারাই কাজটি পেয়েছে। তিনি বলেন, কোম্পানীর মালিক আওয়ামীলীগ হলেও তার কিছু করার নেই। সরকারের উচিত ছিল তার কোম্পানীর লাইসেন্স বাতিল করা।
কীর্তনখোলা সিকিউরিটি সার্ভিস(প্রা:) লিমিটেড নামে একটি প্রতিষ্টানের পরিচালক মো. আবুহেনা মোস্তফা কামাল গত ৮ মে নৌ পরিবহন উপদেষ্টা বরাবরে লিখিত এক অভিযোগে বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতার প্রতিষ্টানকে স্থলবন্দর কর্তৃপক্ষের মত একটি সরকারী প্রতিষ্টানের অর্ধশত কোটি টাকার কার্যাদেশ দেওয়া স্বাধীন বাংলাদেশে জুলাই-আগষ্ট আন্দোলনে আহত ও নিহত শহীদের রক্তের সাথে বেইমানী করার শামিল। তিনি বলেন, রেডিসন ডিজিটাল টেকনোলজিস এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ফারুক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির একজন সদস্য ও তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারে ঘনিষ্ট মিত্র হিসেবে আওয়ামী সময়ে পেশী শক্তি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনৈতিকভাবে কাজ বাগিয়ে নিত। দোলোয়ার হোসেন ফারুক ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম- সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অভিযোগে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দোলোয়ার হোসেন ফারুকের প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড নির্বাচন কমিশন সচিবালয়ের এইডিইএ প্রকল্প (২য় পর্যায়)-এ আউটসোর্সিং জনবল সরবরাহের কাজে দুর্নীতিমূলক কার্য করার জন্য ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ বছরের জন্য সরকারি সকল ক্রয় কার্য অযোগ্য হিসেবে ঘোষনা করা হয় যা এখানো বলবৎ রয়েছে।
এছাড়া রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ফারুক ছাত্র-জনতার আন্দোলনের সরাসরি বিরোধীতাকারী ও ছাত্র-জনতা গণহত্যায় অংশগ্রহনকারী হিসেবে চিহ্নিত। গত ৫ আগষ্টের আন্দোলন পরবর্তী সময় থেকে দেলোয়ার হোসেন ফারুক পলাতক রয়েছেন। তার মুঠোফোন নাম্বারে যোগোযোগ করেও বন্ধ পাওয়া গেছে।
রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি (বিপিপিএ) কর্তৃক অযোগ্য হিসেবে অন্তর্ভূক্ত থাকায় উক্ত লেটার অফ একসেপটেন্স (এলওএ) বাতিল করার জন্য দাবি জানানো হয়। এছাড়া আওয়ামী দোসরের প্রতিষ্ঠানকে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের নিরাপত্তার কাজে দায়িত্ব প্রদান করলে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তায় বড় ঝুকি তৈরী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
স্থলবন্দর কর্তৃপক্ষের দেয়া ওই টেন্ডারে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানি অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকার অধিনে গত ৮ এপ্রিল বেনাপোল স্থলবন্দর ও প্রধান কার্যালয়সহ অন্যান্য সকল স্থলবন্দরের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নিরাপত্তা কর্মী সরবরাহের দরপত্রে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
একই ধরনের যোগ্যতা থ্কাা সত্বেও যোগ্য অন্যান্ন প্রতিষ্টানকে বাদ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতার প্রতিষ্টানকে কার্যাদেশ দেয় স্থলবন্দর কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান