ছেলের অনুপস্থিতিতেই শায়িত হলেন আ.লীগ নেতার মা, হাজারো মানুষের শ্রদ্ধা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া হোসনে আরা বেগম (৭০)-এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় হাজারো মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রবিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধ স্বামী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের শেষ বিদায়ে জানাজায় অংশ নিতে পারেননি কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল খাঁন (কামাল কোম্পানী)।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মতিনের দোকান সংলগ্ন কামাল কোম্পানির পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের ছেলে মাইন উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। ওসি আরও বলেন, নিহত হোসনে আরা বেগম সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোক চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়। তবে এটি কোনো ডাকাতির ঘটনা নয়, একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা
পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি
বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি
কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ
গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা