সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান, গাড়ি চলবে!
সিলেটের পাথরকোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ডাকা মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদ। তিনি ধর্মঘট প্রত্যাখ্যান করে বাস চলবে বলেও ঘোষণা দিয়েছেন। রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির জরুরী সভায় এই সিদ্ধান্ত হয় বলে লোকমান আহমদ জানিয়েছেন।
এর আগে রবিবার দিনে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে মঙ্গলবার থেকে সব ধরণের পরিবহন ধর্মঘট আহ্বানের কথা জানায় ‘সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’। স্মারকলিপিতে ৫ দফা দাবির মধ্যে রয়েছে:
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ২৫ বছর, সিএনজি ও ইমা-লেগুনার ক্ষেত্রে ১৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারী খুলে দিতে হবে।
বিআরটিএ কর্তৃক সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারী প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহন ও পণ্য পরিবহনের উপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করতে হবে।
সিলেটের সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত ও ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতিপূরণ দিতে হবে।
সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করতে হবে।
সম্প্রতি এই পাঁচ দফা দাবির সাথে একমত পোষণ করে তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। অপরদিকে, ধর্মঘট প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদ দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা। ফলে, এই ধর্মঘট ঘোষণা ও প্রত্যাখ্যানকে বিএনপি-জামায়াত নেতাদের মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা