ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় একই কলেজের আরও ৩ পরীক্ষার্থী বহিষ্কার


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২৫ বিকাল ৫:১২

নেত্রকোনার বারহাট্টায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগে আরও ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের ছাত্র।

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে আজ সোমবার (৭ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার সময় তাদের হাতেনাতে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ কক্ষ পরিদর্শনে এসে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি দেখতে পান। পরে তিনি ৩ পরীক্ষার্থীর মুঠোফোন জব্দ করে তাদের বহিষ্কার করেন।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ জানান, একই কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার (৩ জুলাই) ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আজকের ৩ জন নিয়ে এই দুই দিনে মোট ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা