আদমদীঘিতে বিভিন্ন মামলায় ১৭জন গ্রেপ্তার
আদমদীঘিতে এনআইএ্যাক্ট মামলা, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গত দুই দিনে ১৭জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার রাতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এনআই এ্যাক্ট মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের ডলি বিবি, চাটখইর গ্রামের আব্দুর রশিদ, কুন্দগ্রামের আজাহারুল ইসলাম, তারাপুর গ্রামের একরামুল হক আকরাম ও সিআর মামলায় কুসুম্বী গ্রামের বিদ্যুত মন্ডলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত শুক্রবার রাতে বিভিন্ন মামলা আরো ১২জনসহ দুই দিনে মোট ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, সকল আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির