ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুগল ব্যবহারকারীদের জন্য সুখবর


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ৮:৪১


আমরা বেশিরভাগই গুগল ব্যবহার করি। সম্প্রতি গুগল ব্যবহারকারীদের জন্য দেয়া হলো সুখবর। যারা গুগলের নতুন আপডেট ব্যবহার করছেন বা করবেন, এখন থেকে তারা পাবেন স্ক্রিনশটের সুবিধা।

এই নতুন বিকল্পটি প্রথমে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের মাধ্যমে উদ্বোধন করা হবে। এটি থাকবে শেয়ারিং মেনুর নিচে কপি লিঙ্ক, সেন্ড টু ইউর ডিভাইস, কিউআর কোড এবং প্রিন্ট এর সারিতে।

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের নতুন আপডেটের মেনুতে তিনটি সারি যুক্ত করেছে গুগল। প্রথম সারিতে রয়েছে পৃষ্ঠার নাম, ইউআরএল এবং বর্তমান ওয়েবপৃষ্ঠার ফ্যাভিকনটি। দ্বিতীয় সারিতে রয়েছে ডিভাইসে থাকা সোশ্যাল মাধ্যমের তালিকা। শেষ সারিতে থাকছে নতুন বৈশিষ্ট্যযুক্ত স্ক্রিনশটসহ কপি লিঙ্ক, সেন্ড টু ইউর ডিভাইস, কিউআর কোড এবং প্রিন্টের মতো বিকল্পগুলোর তালিকা।

নতুন স্ক্রিনশট অপশনে ক্লিক করলে অ্যাপের ওপরে থাকা ঠিকানা বার সহ সমস্ত ওয়েবপৃষ্ঠার স্ক্রিনশটটি নেয়া যাবে। তবে সেই সময় ডিভাইসের স্ক্রিনে প্রদর্শিত হবে তিনটি বিকল্প। এই বিকল্পের মধ্যে থাকবে ক্রপ, টেক্স এবং ড্র পরিষেবাগুলো।

ক্রপ বৈশিষ্ট্যের ফলে গ্রাহকরা নিজের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নেয়া ছবিটি কাটতে পারবে। তবে এই ক্ষেত্রে ডিভাইসে ছবির রেশিও এবং ছবির শতাংশ দৃশ্যমান হয় না। অন্যদিকে টেক্সের মাধ্যেম ব্যবহারকারীরা ছবির সঙ্গে কোনো লেখা যুক্ত করতে পারে। এছাড়া সর্বশেষ বৈশিষ্ট্য ড্র'র মাধ্যমে ব্যবহারকারীরা ছবির পরিমাপ পরিবর্তন এবং রং পরিবর্তনের মতো সুবিধাগুলো উপভোগ করতে পারবে।

অন্যদিকে, গুগল আরও একটি নতুন আপডেটও যুক্ত করেছে। এই নতুন আপডেটে জিমেইলে থাকা ছবি সরাসরি সংরক্ষণ করা যাবে গুগল ফটোসে। ব্যবহারকারীরা ‘সেভ টু ফটো’ বিকল্পের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে মেলে থাকা ছবিগুলো।

তবে আপাতত ছবি সংরক্ষণের জন্য পাওয়া যাবে শুধু মাত্র জেপিজি ফরম্যাটটি। ছবির অন্যান্য ফরম্যাটগুলো কবে থেকে ব্যবহারযোগ্য হতে পারে সেই বিষয়ে গুগলে পক্ষে কিছু জানানো হয়নি।

আলম / আলম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন