ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান চলমান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ৪:১২

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে গত ৭ জুলাই, ২০২৫, সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র আঞ্চলিক বিক্রয় বিভাগ-রূপগঞ্জের আওতাধীন গোলাকান্দাইল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আনুমানিক ৪১৫টি বাড়িতে ৯২৫টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও, ৩ ইঞ্চি ডায়ার পরিত্যক্ত বিতরণ লাইন থেকে মাছরাঙা কয়েল ফ্যাক্টরির ২ ইঞ্চি ডায়ার বিশিষ্ট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২৩০ ফুট লাইন পাইপ অপসারণ বা জব্দ করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং বা ক্যাপিং করা হয়েছে।

একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র আঞ্চলিক রাজস্ব শাখা-ভালুকা ও জোবিঅ-ভালুকার বিশেষ অভিযানে বকেয়ার জন্য ২টি আবাসিকের ৩টি ডাবল চুলা এবং অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ৬টি আবাসিকের ৮টি ডাবল চুলা সহ মোট ৮টি আবাসিকের ১১টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় মেসার্স আল মদিনা বোর্ড মিল, মুন্সিগঞ্জের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে গত ৭ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬৯টি শিল্প, ২৫৮টি বাণিজ্যিক ও ৪৪,৮৬৪টি আবাসিক সহ মোট ৪৫,৩৯১টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৯৮,১৪৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অভিযানে ১৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন