'১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি' - জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ মাস অতিবাহিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগ নীরবে নিভৃতে কাঁদে। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে রাজকীয় মর্যাদায় দিল্লিতে রাখা হয়েছে এবং গণহত্যাকারীর দোসররা হাসছে। দেশের মানুষ জানতে চায়, হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কী করছে? তিনি অভিযোগ করেন, গত ১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি।
জাগপার মাসব্যাপী কর্মসূচির ৮ম দিনে আজ দলটি মাদারীপুর শহরের বাস টার্মিনাল, আদালত চত্বর, ও ইটেরপুল এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেছে।
পথসভায় জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ আগস্ট খুনি হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।
জাগপা নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার শেখ পরিবারের একজন সদস্যকেও গ্রেফতার করতে পারেনি এবং খুনি হাসিনাকে ফেরত আনার ব্যাপারে দিল্লি সরকারকে চাপ প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগের বিচার চায়। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বলে তারা দাবি জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জাগপা সমন্বয়ক নাসির উদ্দিন, জেলা জাগপা নেতা আরিফ খলিফা, রবিন খলিফা, মঈন মিয়া, মোঃ ইসহাক খান, সিজান হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু