টেলিটকের কারিগরি সহায়তায় দেশব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ১০ জুলাই
আগামী ১০ জুলাই' ২০২৫ খ্রিঃ তারিখ (রোজ- বৃহস্পতিবার) দেশের ১১টি শিক্ষা বোর্ডের (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৫- এর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। উক্ত ফলাফল প্রকাশে কারিগরী সহায়তা প্রদান করছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।
যেকোন মোবাইলে SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ SSC<Space> Board Name (First 3 letters) <Space>Roll<Space>Year লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। উল্লেখ্য বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জন্য Mad এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Tec লিখতে হবে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে হলে ব্রাউজ করতে হবেঃ
http://www.educationboardresults.gov.bd
শুধু টেলিটক মোবাইলের মাধ্যমে উক্ত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করার নিয়মঃ RSC<Space> Board Name (First 3 letters) <Space>Roll<Space>Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন-101,102,103। পুনঃনিরীক্ষণের আবেদন করার সময়ঃ ১১/০৭/২০২৫ হতে ১৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত। প্রতি পত্রের জন্য আবেদন ফি হবে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://www.teletalk.com.bd
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন