ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে বিয়েতে বসার ইঙ্গিত দিলেন সালমান খান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২৫ বিকাল ৫:২৯

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি! যদিও জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন; কিন্তু স্থায়ী হয়নি কোনোটাই। 

কিন্তু এরইমধ্যে সালমানের এক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাদের একাংশের মনে প্রশ্ন, তবে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন সালমান? 

গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেগঘন পোস্ট করেন। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’ 

বলা বাহুল্য, সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা— নিশ্চয়ই কোনো না কোনোদিন বিয়ে করবেন সালমান, হবেন স্বামী; এমনকী বাবাও।

যদিও পুরনো এক সাক্ষাৎকারে সালমান বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ। এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিল।’

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক