ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গোবিপ্রবিতে ছাত্র সংসদের ভূমিকা বিষয়ক প্রবন্ধ লেখনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:৪

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা "রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং গণতন্ত্রের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদের ভূমিকা বিষয়ক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতা ২০২৫"-এর ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বুধবার (৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগে সহযোগী অধ্যাপক ড. মোঃ রাজিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ এবং ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নুসরাত জাহান নিশু (আইন বিভাগ, ২০-২১ সেশন), দ্বিতীয় স্থান অধিকার করেন তানহা-ই-নূর (লোকপ্রশাসন বিভাগ, ২১-২২ সেশন), তৃতীয় স্থান অধিকার করেন রায়হানা আফরোজ (ইতিহাস বিভাগ, ২১-২২ সেশন), চতুর্থ স্থান অধিকার করেন ওয়াহিদুল ইসলাম (পদার্থ বিজ্ঞান বিভাগ, ১৯-২০ সেশন), পঞ্চম স্থান অধিকার করেন নাঈমা সুলতানা (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ২১-২২ সেশন), ষষ্ঠ স্থান অধিকার করেন সানজিদা আরমিন মীম (আইন বিভাগ, ২০-২১ সেশন), সপ্তম স্থান অধিকার করেন সবুজ হুসাইন (ইংরেজি বিভাগ, ১৮-১৯ সেশন), অষ্টম স্থান অধিকার করেন ফারহানা ইয়াসমিন (বাংলা বিভাগ, ১৯-২০ সেশন), নবম স্থান অধিকার করেন রিপা ইসলাম (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ১৯-২০ সেশন) এবং দশম স্থান অধিকার করেন মোঃ ইমন হোসেন (আইন বিভাগ, ২০-২১ সেশন)। কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন খুবই অনন্য উদাহরণ, ছাত্র সংগঠনগুলোর উচিত গতানুগতিক রাজনীতির বাইরে শিক্ষার্থীবান্ধব এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন নিয়মিত করা। ছাত্র অধিকার পরিষদ বরাবরই চেষ্টা করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন করতে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন একটি বহুল কাঙ্ক্ষিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে ছাত্র সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি চর্চার সুযোগ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তার মতে, একমাত্র ছাত্র সংসদের মাধ্যমেই রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ সুশিক্ষিত নেতৃত্ব তৈরি করা সম্ভব। তাই রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং গণতন্ত্রের বিকাশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা