ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে কাঁচামরিচ ২০০ টাকা কেজি


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১:৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ সকালে উপজেলার জামালপুর বাজারে কাঁচা মরিচের আড়তে গিয়ে এই চিত্র দেখা যায়।

কৃষক রফিক শিকদার জানান, তিনি ৫ বিঘা জমিতে কাঁচামরিচ রোপণ করেছিলেন, কিন্তু ভারী বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়ে গেছে। আজ তিনি এক বিঘা জমি থেকে দুই মণ কাঁচামরিচ তুলেছেন এবং তা ১৬,০০০ টাকায় বিক্রি করেছেন। ব্যাপারীরা বলছেন, ভারী বৃষ্টির কারণে মরিচ গাছ মরে যাচ্ছে, যার ফলে উৎপাদন কমে গেছে। তাদের ধারণা, আগামী দুই একদিন যদি এরকম আবহাওয়া থাকে, তাহলে দাম আরও বাড়বে।

বালিয়াকান্দি কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে মরিচ ক্ষেত প্লাবিত হয়েছে। তবে বালিয়াকান্দি উপজেলায় এখনও সেভাবে মরিচ ক্ষেত নষ্ট হয়নি। তিনি জানান, ভারী বৃষ্টির কারণে কৃষকরা মরিচ গাছের সঠিক পরিচর্যা করতে পারছেন না, ফলে উৎপাদন কমে যাচ্ছে এবং এই কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন