ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় ট্রলার ডুবিতে ৯ জেলে উদ্ধার, ৩ জন নিখোঁজ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ২:৩২

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেদের অন্য একটি ট্রলারে তুলে কিনারায় নিয়ে আসা হচ্ছে।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর ৯ জনকে পাশে থাকা অপর একটি ট্রলার উদ্ধার করে। এখনো ৩ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম চলছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার