নরসিংদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার
নরসিংদীর মাধবদীতে পুলিশি অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশে একটি পাকা রাস্তার ওপর মাধবদী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায়।
সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি নীল-হলুদ রঙের দেড় টনের পিকআপ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) তল্লাশি করে গাড়ির বডির নিচে গোপন চেম্বার থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই অভিযানে পিকআপ গাড়িটি জব্দ করার পাশাপাশি দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ খোকন মিয়া (২৫), পিতা- মৃত মতি মিয়া, সাং- ধামাউরা, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা- সাইদুর রহমান, সাং- আহরন্দ, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই মো. আল আমিন, এসআই মো. জসিম উদ্দিন এবং এএসআই মো. সাজ্জাদ হোসেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ