ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউএনও'র বিদায় সংবর্ধনা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৩৮

নওগাঁর মান্দায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়াকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ্যাডওয়ার্ড সরেন, রিসোর্স ইন্সট্রাক্টর নাজমুল হুদা, ভদ্রসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ও পার-ইনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব হোসেন মৃধা প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে বক্তারা ইউএনও শাহ আলম মিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন। তারা বলেন, স্বল্প সময়ে প্রত্যেকটি সেক্টরে তিনি উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়ে মান্দাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি শুধু উন্নয়ন ও কাজকর্মেরই জনক নন, মনোহরা মান্দার রূপ সৌন্দর্যের লেখক হিসেবেও অনেক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। বক্তারা অশ্রুসজল কণ্ঠে তার গুণকীর্তন করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন