ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, আকরাম হোসেন রিপন, সফিউদ্দিন জিন্নাহ, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কাপাসিয়া সদর রোডে প্রায় সময় লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটরবাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করাসহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি অস্বাভাবিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপকর্মের দায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দিয়ে চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ