ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চমক নিয়ে ‘আয়েশা’ রূপে আসছেন কৌশানী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৭:১৪

আসছে পূজায় কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘রক্তবীজ ২’। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া এর প্রথম পর্ব বেশ সড়া ফেলেছিল টালিউডের বক্স অফিসে। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিক্যুয়েল।
সম্প্রতিই প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম মোশন পোস্টার। আর সে থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। 
আগের পর্বে মুখ্য ভূমিকায় দেখা যায় ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীকে। এবারও রয়েছেন আবির ও মিমি; তাদের পাশাপাশি ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। 
সেই পোস্টার থেকে জানা যায়, ছবিতে কৌশানীর চরিত্রের নাম আয়েশা। চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা না করলেও কৌশানীকে যে আরও একবার ছকভাঙা চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। 
এই লুকে এক্কেবারে আদ্যোপান্ত শহুরে সাজপোশাকে দেখা গেছে কৌশানীকে। সাদা ও গোলাপি ফ্লোরাল প্রিন্টেড ড্রেস, খোলা চুল, মাথায় টুপি ও হালকা মেকআপে নজর কেড়েছেন কৌশানী। 
‘রক্তবীজ ২’-এ জমবে আবির-মিমির রসায়ন। এই ছবির দৌলতে কি অঙ্কুশ-কৌশানীর জুটিও রোম্যান্সের ঝড় তুলবেন কি না- তা বোঝা যাবে মুক্তির পর।

 

এমএসএম / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি